আজ সকাল ১১টার সময় চট্টগ্রাম নগরীর হামজারবাগ রেল ক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী ডেমু ট্রেনের ধাক্কায় রাশেদ খান চৌধুরী নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হন।
নিহত রাশেদ খান (৩৫) ওয়ান ব্যাংক মিরসরাই উপজেলার মিঠাছড়া ব্রাঞ্চে কর্মরত ছিলেন।
রাশেদের সহকর্মী মো. আজাদুল হক জানান, ছেলেকে ডাক্তার দেখানোর জন্য অফিস থেকে ছুটি নিয়েছিলেন রাশেদ।
সকালে ছেলেকে নিয়ে তিনি ঘুরতে বের হয়েছিলেন জানিয়ে আজাদুল বলেন, “হামজারবাগ রেল ক্রসিং রিকশা করে হামজারবাগ রেল ক্রসিং পাড় হওয়ার সময় বিশ্ববিদ্যালয়গামী ডেমু ট্রেন রাশেদকে বহনকারী রিকশায় ধাক্কা দেয়।”
পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।
পোস্টটি যতজন পড়েছেন : ২৭১
























