সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের গণসংবর্ধনা পরিষদ গঠিত

 

 

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ নেতা, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৮তম সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদক, রাজকীয় থাইল্যান্ড সরকার কর্তৃক থাইল্যান্ডের সর্বো”চ পদক ফ”াবিশুদ্ধিবংশ, মায়ানমার সরকারের সর্বো”চ ধর্মীয় পদক মহাসদ্ধর্মজ্যোতিকাধ্বজ উপাধি পাওয়ায় চট্টগ্রামের সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে গণসংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত গ”হীত হয়। সংবর্ধনা সফল করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব অধ্যক্ষ ড. প্রণব কুমার বড়-য়াকে প্রধান উপদেষ্টা, প্রাক্তন ডি আই জি অব পুলিশ মি. পি আর বড়-য়া, প্রাক্তন যুগ্ম সচিব মি. রণজিৎ কুমার বড়-য়া, বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘ, থাইল্যান্ড এর সহকারী মহাসচিব মি. প্রমথ বড়-য়া, প্রচার সংঘের যুগ্ম মহাসচিব প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়-য়া এবং যুগ্ম মহাসচিব মি. দেবপ্রিয় বড়-য়াকে উপদেষ্টা করে ০৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পর্ষদ এবং প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৌশলী পরিতোষ কুমার বড়-য়াকে সভাপতি, প্রচার সংঘ যুব এর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুব্রত বরণ বড়-য়াকে সাধারণ সম্পাদক, প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক মি. অঞ্চল তালুকদারকে প্রধান সমন্বয়কারী, নব প-িত বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মি. কমলেন্দু বিকাশ বড়-য়াকে অর্থ সম্পাদক, প্রচার সংঘ মহিলা শাখার সাধারণ সম্পাদক মিসেস চম্পাকলি বড়-য়াকে যুগ্ম সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠিত হয়।
গত ১০ নভেম্বর শুক্রবার বিকাল ০৩টায় কার্যকরী পরিষদের প্রথম সভা পরিষদের সভাপতি প্রকৌশলী পরিতোষ কুমার বড়-য়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুব্রত বরণ বড়-য়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে পূর্ণাঙ্গ পরিষদের নাম ঘোষণা করেন প্রধান সমন্বয়কারী মি. অঞ্চল কুমার তালুকদার, বাজেট পেশ করেন অর্থ সম্পাদক মি. কমলেন্দু বিকাশ বড়-য়া। অনুষ্ঠানের সফলতা ও বিভিন্ন দিকের উপর গুরুত্বারোপ করে বক্তব্য প্রদান করেন শিক্ষাবিদ সুনন্দ মহাথের, মি. দেবপ্রিয় বড়-য়া, শিক্ষাবিদ সলিল বিহারী বড়-য়া, প্রফেসর ড. দীপঙ্কর শ্রীজ্ঞান বড়-য়া, প্রফেসর ড. কুন্তল বড়-য়া, লায়ন ম”দুল কান্তি চৌধুরী পিন্টু, অটল বিহারী বড়-য়া, প্রকৌশলী সুনীল কান্তি বড়-য়া, রবীন্দ্র লাল বড়-য়া, দিলীপ কুমার বড়-য়া, শিক্ষক সমীরণ বিকাশ বড়-য়া, মি. মং হা চিং, শিক্ষক রূপায়ন বড়-য়া, পুষ্পেন বড়-য়া কাজল, প্রীতিশ রঞ্জন বড়-য়া, মিসেস চম্পাকলি বড়-য়া, দীপন কান্তি বড়-য়া প্রমুখ নেতৃবর্গ। সভায় সিদ্ধান্ত গ”হীত হয় যে, আগামী ১৭ই নভেম্বর শুক্রবার বেলা ১টায় পরিষদের পরবর্তী পূর্ণাঙ্গ সভা নব প-িত বিহার মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ