শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড সিরিজে থাকছেন না মালিঙ্গা

হাঁটুর ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওডিআই সিরিজে খেলতে পারছেন না শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। এমনটাই জানিয়েছেন শ্রীলঙ্কা জাতীয় দলের ম্যানেজার।

এর আগে, ওয়েস্ট ইন্ডিজ সফরেও ইনজুরি’র কারণে খেলতে পারেননি তিনি। যার ফলে, তার পরিবর্তে থিসারা পেরেরা’কে ডেকে নেয়া হয়েছিল।

এদিকে, শুরুতে প্রথম দু’টি ম্যাচে অনুপস্থিত থাকার কথা থাকলেও, শেষ পর্যন্ত বাকি ম্যাচের আগে সুস্থ হওয়ার কোন সম্ভাবনা না থাকায় পুরো সিরিজ থেকে তাকে অবসর দেয়া হয়।

তবে, শ্রীলঙ্কা টি-টোয়েন্টি দলের অধিনায়ক মালিঙ্গা কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগেই সুস্থ হয়ে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন ম্যানেজার

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ