আইসিসির নতুন চেয়ারম্যান হয়েছেন শশাঙ্ক মনোহর। তিনিও একজন ভারতীয় । এর ফলে বিশ্বক্রিকেটে শেষ হল ভারতীয় নাগরিক শ্রীনিবাসন যুগ। শ্রীনিকে হটিয়েই শশাঙ্ক পেলেন মর্যাদাবান এ পদটি ।
সোমবার মুম্বাইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
ভারতীয় বোর্ডের ওই বৈঠকে শ্রীনিবাসন ছিলেন না। তাকে ডাকাও হয়নি। তামিলনাড়ুর ক্রিকেট সংস্থার প্রতিনিধি হয়ে আসার একটা সম্ভাবনা ছিল শ্রীনির। কিন্তু এস রামন সেই প্রতিনিধিত্ব করেন।
শশাঙ্ক আগামী জুন পর্যন্ত সংস্থাটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে ২০০৮ সালে তিনি বিসিসিআই (ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড) সভাপতি হয়েছিলেন।
উল্লেখ্য, ২০১৩ সালে আইপিএল চলাকালে জুয়াকাণ্ডে জামাতা গুরুনাথ মাইয়্যাপান জড়িত থাকার বিষয়টি প্রকাশের পর বিসিসিআইর সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন শ্রী নিবাসন। এরপর আবার অন্তর্বর্তী সভাপতি হয়েছিলেন মনোহর।
























