রাজধানীর পুরান ঢাকার হোসনি দালান এলাকায় শিয়া সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যে ।
শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসনএই নিন্দা জানান।
রবার্ট গিবসন জানান, কোনো ধরনের সহিংসতাই কাম্য নয়। শিয়া সম্প্রদায়ের ওপর হামলা কোনোভাবেই সমর্থন করা যায় না। এটির সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।
গতকাল গভীর রাতে পুরান ঢাকার হোসনি দালান এলাকায় বোমা হামলায় এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছেন ১০০ জনের বেশি। এদের মধ্যে ৫৭ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, ১৭ জন মিটফোর্ড হাসপাতালে ও ১৬ জন মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পোস্টটি যতজন পড়েছেন : ১৮৫
























