শিশুর প্রতিভাকে উৎসাহিত করুন

একটি শিশু যখন পৃথিবীতে আসে তখন সে অনন্ত সম্ভাবনা নিয়ে আসে। কিন্তু, সে তার সম্ভাবনার সঠিক ব্যবহার করতে পারবে কিনা তার অনেকটা নির্ভর করে তার পরিবারের পরিবেশের উপর। পরিবারের ইতিবাচক পরিবেশ যদি সে পায় তাহলে সে সম্ভাবনাকে কাজে লাগাতে পারে। আর যদি না পায় তাহলে তার মেধার বিকাশ সেভাবে হয় না বা মেধার বিকাশ বাধাগ্রস্ত হয়।

পরিবার হচ্ছে শিশুর প্রথম পাঠশালা। তবে শুধু শিশুকালেই নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মেধার সঠিক বিকাশের জন্যে পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

বাড়িতে যদি যমজ বাচ্চা থাকে, তবে ভাই-বোনের মধ্যে কখনই তুলনামূলক সম্পর্ক বা উদাহরণ টেনে আনবেন না। দু’জনেরই যে একই বিষয়ে একই রকম আগ্রহ থাকবে, তা কখনই হতে পারে না। যার যেদিকে আগ্রহ, তাকে সেটা নিয়েই বড় হতে দিন।

সন্তানকে খুব গভীরভাবে বুঝুন। বন্ধুর মত ব্যবহার করুন। দেখবেন, আপনার সন্তানের প্রকৃতি আপনি ঠিক বুঝতে পারবেন। আর সেইভাবেই আপনি তাকে বড় করে তুলবেন।

সন্তানের প্রতিভাকে খুঁজে বের করাটা বাবা-মা হিসেবে আপনার কর্তব্যের মধ্যে পড়ে। প্রতিভাকে উৎসাহিত করাটাও আপনার কাজ। যত নতুন জিনিস সে দেখবে, তার প্রতি আগ্রহও ততটাই জন্মাবে।

আপনার বাচ্চা যাই করুক না কেন, খেলাধুলো থেকে পড়াশোনা, লক্ষ্য রাখবেন আপানার সন্তানের দৈহিক বিকাশ ঠিক হচ্ছে কি না।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ