২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিকারি’র পানে শ্রাবন্তী!

শিকারী পোস্টার
শিকারী পোস্টার

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার ও কলকাতার এসকে মুভিজ প্রযোজনার পরবর্তী ছবি ‘শিকারি’। এই ছবিতে অভিনয় করছেন বাংলাদেশের ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান ও টালিগঞ্জের অন্যতম সুন্দরী নায়িকা শ্রাবন্তী। আজ সোমবার সন্ধ্যায় ঢাকার একটি পাঁচতারকা হোটেলে ছবিটির মহরত অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

সেখানে অংশ নিতে সকালে বিমানে চরে কলকাতার টালিগঞ্জ থেকে ঢাকা পৌঁছেছেন শ্রাবন্তী। জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে তথ্যটি নিশ্চিত করা হয়েছে। ১৪ মার্চ থেকে কলকাতার বিভিন্ন লোকেশনে শুরু হবে ছবিটির শুটিং। ছবির শুটিং হওয়ার কথা আছে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিভিন্ন লোকেশনেও। এই ছবি নিয়ে জাজ ও এসকে মুভি বেশ আশাবাদী।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ