২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শাহবাজ শরিফকেও আস্থা ভোটের মুখোমুখি হতে হবে: ইমরান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকেও জাতীয় পরিষদে আস্থা ভোটের মুখোমুখি হতে হবে। যেমনটা ইমরান খানকে হতে হয়েছিল গত বছরের এপ্রিলে। পাকিস্তানের হাম নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইমরান খান এ বক্তব্য দেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবর, হাম নিউজের অনুষ্ঠান ‘হাম মেহের বুখারিকে সাথ’-এ অনুষ্ঠানের সঞ্চালক ইমরান খানকে জিজ্ঞেস করেন, তারা বর্তমান প্রধানমন্ত্রীকে আস্থা ভোটের মাধ্যমে যাচাই করবেন কি না? জবাবে ইমরান খান বলেন, ‘অবশ্যই আমরা তাকে পরীক্ষা করে দেখব।’

ইমরান খান বলেন, ‘শাহবাজ এক সময় পিটিআইকে (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) পরীক্ষা করেছেন। এখন পিটিআই পাশার দান উল্টে দেবে।’ পাকিস্তানের হয়ে ক্রিকেট বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক জানান, তার দল আলোচনার মাধ্যমে রোববার (১৫ জানুয়ারি) ঠিক করবে আস্থা ভোটের মুখোমুখি করতে কী কী করণীয়। কেবল তাই নয়, তাদের চূড়ান্ত পরীক্ষার মুখে ফেলতে কী কী করণীয় তা নির্ধারণ করা হবে বৈঠকে।

 

প্রসঙ্গত, শাহবাজ শরিফের নেতৃত্বাধীন কেন্দ্রীয় জোট সরকারে অন্যতম অংশীদার মুত্তহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউিএম-পি) সাম্প্রতিক সময়ে ইঙ্গিত দিয়েছে তারা ক্ষমতাসীন জোট ছাড়তে চায়। জাতীয় পরিষদে এমকিউিএম-পি এর দখলে রয়েছে ১টি সংরক্ষিত আসনসহ মোট ৭টি আসন। এমকিউিএম-পি জানিয়েছে, জোট সরকার প্রতিশ্রুতি পূরণ না করায় তারা জোট ছাড়বে।

এমকিউিএম-পি এর একটি সূত্র জানিয়েছে, তারা জোট সরকারকে আলটিমেটাম দিয়েছিল। তবে সরকারের পক্ষ থেকে কী বলা হয়েছে, তা এখনো জানা যায়নি। তবে রোববার (১৫ জানুয়ারি) দলের কর্মী সম্মেলনের পর এমকিউিএম-পি জোটে থাকা না থাকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে।

এদিকে পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি বলেছেন, যদি শাহবাজ শরিফের বিরুদ্ধে আস্থা ভোটের প্রস্তাব আনা হয়, তবে তিনি সংবিধান অনুসরণ করবেন। তিনি বলেছেন, ‘এমন পরিস্থিতিতে কী করতে হবে তার পরিষ্কার দিকনির্দেশনা সংবিধানে দেয়া আছে।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ