ঢাকা কাস্টমস প্রিভেন্টিভ টিম রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬টি স্বর্ণের বার ও ১৬০ কার্টন অবৈধ বিদেশি সিগারেট জব্দ করেছে ।
আজ শুক্রবার ভোরে এসব স্বর্ণবার ও সিগারেট জব্দ করা হয়।
ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার রেজাউল করিম হিল্লোল জানান, শুক্রবার ভোর ৫টায় মালয়েশিয়া থেকে আসা বিজি ০৮৭ ফ্লাইট থেকে ১৬০ কার্টন ব্লাক ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়। পরে একই ফ্লাইটে আসা ২ যাত্রীর কাছ ৬টি স্বর্ণের বার (প্রতিটি বার ১১৬ গ্রাম ওজন) জব্দ ও তাদের আটক করা হয়। এরপর ৫টা ১০ মিনিটে কাতার এয়ারওয়েজের (কিউআর ৬৩৪) ফ্লাইট থেকে ৪৭০ কার্টন সিগারেট জব্দ করা হয়।
রেজাউল করিম হিল্লোল জানান জব্দকৃত এসব সিগারেট ও স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা ।
পোস্টটি যতজন পড়েছেন : 10






















