ছেলে হত্যার বিচার দাবিতে জনপ্রিয় দুই চিত্রনায়ক শাকিব খান ও আরিফিন শুভসহ অন্য শিল্পীদের সহযোগিতা প্রত্যাশা করেছেন প্রয়াত সালমান শাহের গর্ভধারিনী নীলা চৌধুরী
প্রয়াণের ২১ বছর পর সম্প্রতি আলোচনায় এসেছে সালমান শাহর মৃত্যু। ‘সালমান শাহকে খুন করা হয়েছে’ মর্মে আসামী রাবেয়া সুলতানা রুবির বক্তব্য ও পরে তা অস্বীকার করায় সমালোচনা শুরু হয়েছে। একে কেন্দ্র করে সালমান হত্যা মামলার বিষয়টি চাঙ্গা হয়ে উঠেছে। এ নিয়ে সরব তার পরিবার ও ভক্তরা। এরই প্রেক্ষিতে
শিল্পী সমাজকে তার পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন নীলা চৌধুরী।
নীলা চৌধুরী তার ফেসবুকে এক পোস্টে বলেছেন, ‘আমি সকল শিল্পী, অভিনেতা, অভিনেত্রীদের সঙ্গে বসতে চাই। ’ শাকিব ও শুভকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘শাকিব-শুভ তোমরাও আমার সালমান শাহর মতো আমার কাছে মূল্যবান। আমি এ প্রজন্মের সবার সাথে বসতে চাই। ’
পোস্টটি যতজন পড়েছেন : ২৬৯
























