শহীদদের স্মরণ করলেন সাকিব

-----১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির সকালে উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ১৪৪ ধারা অমান্য করে রাজপথে বেরিয়ে আসেন। এ সময় পুলিশ তাদের ওপর গুলি চালায়। এতে বরকত, জব্বার, সালামসহ কয়েকজন ছাত্রযুবা শহীদ হন।বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষা প্রতিষ্ঠা করেন তারা। সেইসব ভাষাশহীদদের গভীরভাবে শ্রদ্ধা জানালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি আপলোড করেন সাকিব আর তাতে ক্যাপশন দেন ‘১৯৫২ সালের ভাষা শহীদের জানাই অসীম শ্রদ্ধা।’ 
সাকিব শুধু বাংলাদেশই নয়, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার কারণে সারা বিশ্বে তুমুল জনপ্রিয়। সাকিবের ফেসবুক পেজে প্রায় ৭৬ লক্ষ অনুসারী রয়েছেন। তার প্রায় এক তৃতীয়াংশ বিদেশি অনুসারী। তাই তাদের জন্য ক্যাপশনটি ইংরেজিতেও লিখে দেন সাকিব। লিখেন ‘In remembrance of the martyrs of the Bengali Language Movement of 1952.’

উল্লেখ্য, মহান এই দিবসটি ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্যদেশগুলোতে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ