৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা ঘটনায় মামলা দায়ের

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার ঘটনায় রাজধানী ঢাকায় একটি মামলা করা হয়েছে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ৩৮ জনের বিরুদ্ধে পল্টন থানায় এ মামলা করে। পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাতে সিআইডির উপ-পরিদর্শক (এসআই) রাশেদ ফজল বাদী হয়ে মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়।

আবু বক্কর সিদ্দিক জানান, আসামিরা দীর্ঘদিন ধরে লিবিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মানুষ পাচার করে আসছিল। মামলাটি সিআইডি তদন্ত করছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ