২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

লামা পৌরসভায় মেয়র পদে দলীয় মনোনয়ন পেলেন যারা

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি:

আর্থনিউজ২৪: আসন্ন পৌর-নির্বাচনে বান্দরবান জেলার লামা পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি এবং জাপা দলীয়ভাবে প্রার্থী মনোনয়ন সম্পন্ন করেছে। মনোয়নকৃত মেয়র প্রার্থীরা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসে তাদের মনোনয়নপত্র জমা দেয়ার প্রস্তুতি সম্পন্ন করেছেন।

স্ব-স্ব দলীয় সূত্রে জানে গেছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় সিলেকশন বোর্ড লামা পৌরসভায় মেয়র পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম কে মনোনয়ন দিয়েছে। অন্যদিকে বিএনপি মেয়র পদে বর্তমান মেয়র ও উপজেলা বিএনপি’র সভাপতি আমির হোসেন আমু কে মনোনয়ন দিয়েছে। জাতীয় পার্টির পক্ষে বান্দরবান জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো. ফরিদ উদ্দিন মনোনয়ন পেয়েছেন।

ইতিমধ্যে বিভিন্ন দলের মেয়র পদে ৩ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। লামা পৌরসভা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মোঃ শফিকুর রহমান মেয়র, সংরক্ষিত কাউন্সিলর এবং সাধারন কাউন্সিলর পদে সর্বমোট ৪৫ জন প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহের সত্যতা নিশ্চিত করেছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ