দীর্ঘ রোগভোগের পর ইয়েমেনে মারা গেছেন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের সাবেক দেহরক্ষী নাসের আল-বাহরি। আবু জান্দাল নামে পরিচিতি মি. আল-বাহরি শনিবার ইয়েমেনের দক্ষিণের শহর মুকাল্লার একটি হাসপাতালে মারা গেছেন, হাসপাতাল সূত্রে জানা গেছে।
ওসামা বিন লাদেন যখন আফগানিস্তানে ছিলেন, মি. আল-বাহরি তার ব্যক্তিগত গাড়ির চালক হিসেবেও কাজ করেছেন। ইয়েমেনের নাগরিক মি. আল-বাহরি, গুয়ানতানামো বে কারাগার থেকে ছাড়া পাবার পর ২০০৮ সালে নিজের দেশে ফিরে আসেন। নব্বইয়ের দশকে বসনিয়া, সোমালিয়া এবং আফগানিস্তানে জঙ্গি হামলা চালানোর ক্ষেত্রে মি. আল-বাহরি সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে জানা যায়।
পরে তিনি আল কায়েদা থেকে বেরিয়ে যান
পোস্টটি যতজন পড়েছেন : 2
























