৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

লক্ষ্মীপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

লক্ষ্মীপুর জেলার রায়পুরে উপজেলায় থানা পুলিশ ফরিদা বেগম (২৮) নামের এক গৃহবধূর স্বামীর বাড়ি থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে । ফরিদা সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ী এলাকার লুতু মিয়ার মেয়ে।

আজ শনিবার সকালে উপজেলার শায়েস্তনগর এলাকার দেবিপুর গ্রামের দেওয়ান বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী কবির হোসেন থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে। রায়পুর থানার উপপরির্দশক (এসআই) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফরিদা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে নিহত ফরিদার পরিবারসহ স্বামী দাবি করেন। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ