৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহার না করতে পোপকে অনুরোধ

রোহিঙ্গা শব্দ ব্যবহার না করতে ক্যাথলিক চার্চপ্রধান পোপ ফ্রান্সিসকে অনুরোধ করা হয়েছে। পাঁচ দিনের সফরে পোপ ফ্রান্সিস ২৭ নভেম্বর বাংলাদেশে আসবেন।
পরে তিনি মিয়ানমার যাবেন। ২ ডিসেম্বর পর্যন্ত তিনি সেখানে থাকবেন।

রাখাইনের সহিংসতা নিরসনে মিয়ানমার সরকার গঠিত কমিশনের প্রধান ও জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান ও মিয়ানমারের কার্ডিনাল চার্লস মং বো আশা করেন যে, পোপ তার সফরে ‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহার করবেন না।

গত আগস্টে মিয়ানমারে সহিংসতা শুরুর পর ছয় লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসেছে। কিন্তু এসব রোহিঙ্গাকে ‘রোহিঙ্গা’ হিসেবেই মানতে রাজি নয় মিয়ানমার। তারা রোহিঙ্গাদের নিজেদের দেশের নাগরিকের স্বীকৃতিও দিতে রাজি নয়।

রাজনৈতিক সংবেদনশীলতার কথা মাথায় রেখে তাই সফরের সময় ‘রোহিঙ্গা’ শব্দটি উচ্চারণ না করতে পোপের প্রতি আহ্বান জানিয়েছেন ক্যাথলিক চার্চের গুরুত্বপূর্ণ সদস্য ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। মিয়ানমারে খ্রিস্টানরাও সংখ্যালঘু। সূত্র : ভয়েস অব আমেরিকা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ