১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রাস্তা ও ফুটপাতের জায়গা মুক্ত করার কড়া নির্দেশ মেয়র আনিসুল হকের

ঢাকা শহর দিয়ে হাঁটা মুস্ককিল হয়ে পরে। এত এত দোকান আর এত মানুষ সব মিলিয়ে খুব ঘিঞ্জি।তাই রাস্তা ও ফুটপাতের জায়গা দখল করে গড়ে ওঠা দোকান অপসারনের ব্যবস্থা নিয়েছে মেয়র আনিসুল হক।

ঢাকা উত্তর সিটি কর্

আনিসুল হক
আনিসুল হক

পোরেশন এলাকায় রাস্তা ও ফুটপাতের জায়গা দখল করে গড়ে ওঠা দোকান এক সপ্তাহের মধ্যে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন মেয়র আনিসুল হক।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশান ক্লাবে ‘নাগরিক দুর্ভোগ নিরসনে ব্যবসায়ীদের করণীয়’ শীর্ষক ডিএনসিসি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।
তা না হলে মার্চের দশ তারিখের পর ডিএনসিসির ভ্রাম্যমাণ মোবাইল টিম রাস্তায় রাস্তায় ঘুরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
সভায় মেয়র আনিসুল দোকানদারদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা আইনি ঝামেলায় যেতে চাই না। মামলায় আপনারাই বেশি ক্ষতিগ্রস্ত হবেন। দোকানের বাইরে এক ইঞ্চিও মালামাল বাইরে রাখতে পারবেন না। আপনাদের যতটুকু জায়গা বরাদ্দ আছে, তার বাইরে এক ইঞ্চিও রাখার কোনো অধিকার নেই।’

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন বাজার ও দোকান মালিক সমিতির নেতারা এই আলোচনায় অংশ নেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ