রাষ্ট্রের সুবিধা নিয়ে সরকারের বিপক্ষে লড়ছেন অবসর প্রাপ্ত বিচারপতি

সরকারের বিপক্ষে লড়ছেন অবসর প্রাপ্ত বিচারপতিরাষ্ট্রের সুবিধা নিয়ে সরকারের বিপক্ষে লড়ছেন অবসর প্রাপ্ত বিচারপতি। আর এ অভিযোগ, হাইকোর্ট থেকে সদ্য অবসরে যাওয়া বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে।

সকালে, তিনি মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াত নেতা মীর কাশেম আলীর পক্ষে অংশ নেন তার আপিল শুনানিতে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলমের মতে, এটি চরম নৈতিকতা বিরোধী। আর প্রধান বিচারপতির আশা, নিয়ম নীতি মেনে চলবেন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নেয়া অবসরপ্রাপ্ত ও বর্তমান বিচারপতিরা।

অবসরে যাওয়ার দুমাসের মাথায় সরকারী সকল সুযোগ সুবিধা নিয়ে দাড়িয়ে গেলেন মানবতাবিরোধী অপরাধীর ফাঁসি ঠেকাতে। তিনি বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। সোমবার মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াতের অর্থের যোগানদাতা মীর কাশেম আলীর পক্ষে আপিল শুনানিতে অংশ নেন সদ্য অবসরে যাওয়া এই বিচারপতি।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চে অবসরত্তোর সরকারী সুবিধা নিয়ে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর ভূমিকা আদালতের নজরে আনেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এসময় প্রধান বিচারপতি নজরুল চৌধুরীকে বিষয়টি নিয়ে সতর্ক থাকতে বলেন। প্রধান বিচারপতি প্রত্যাশা করেন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়ে অবসর প্রাপ্ত ও বর্তমান বিচারকরা নিয়ম নীতি মেনে চলবেন।

এ নিয়ে সাংবাদিকদের নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন মাত্র দুমাস আগে অবসরে যাওয়া কোন বিচারপতির রাষ্ট্রীয় সকল সুবিধা নিয়ে মানবতাবিরোধীর পক্ষে দাড়ানো একটি চরম নৌতিকতা বিরোধী কাজ। মীর কাশেম আলীর আপিল শুনানিতে সদ্য অবসরে যাওয়া কোন বিচারপতির রাষ্ট্রীয় সুবিধা নিয়ে এভাবে অংশগ্রহনকে ভালোভাবে নিচ্ছন না সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদও।

তার মতে এটি নৌতিকতা বিরোধীতো বটেই বার কাউন্সিল আইনও তা সমর্থন করে না। আর তাই এ নিয়ে আইন করার দাবি তার। তবে যার বিরুদ্ধে এই নৌতিকতা ভাঙ্গার অভিযোগ সেই অবসরে যাওয়া বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলছেন আইন ও সংবিধান তাকে এ ধরনের মামলা পরিচালনার অনুমতি দেয়।

আপিল বিভাগ আগামী সোমবার পর্যন্ত মীর কাশেম আলীর আপিল শুনানি মূলতবি করেছেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। অবসর নিয়েছেন, মাত্র দুমাস আগে। থাকছেন বিচারকদের জন্য নির্ধারিত বাসভবনে। ব্যবহার করছেন গাড়ি। পাচ্ছেন ব্যক্তিগত নিরাপত্তাও।

সরকারের
এতো এতো সুযোগ-সুবিধা ভোগ করেও কোমর বেঁধে নেমেছেন মানবতাবিরোধী অপরাধীর ফাঁসি ঠেকাতে। অংশ নিয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানবতাবিরোধী অপরাধী ও জামায়াতের অর্থের যোগানদাতা মীর কাশেম আলীর পক্ষে আপিল শুনানিতে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চে অবসরত্তোর সরকারী সুবিধা নিয়ে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর ভূমিকা আদালতের নজরে আনেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এসময় প্রধান বিচারপতি নজরুল চৌধুরীকে বিষয়টি নিয়ে সতর্ক থাকতে বলেন। প্রধান বিচারপতি প্রত্যাশা করেন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়ে অবসর প্রাপ্ত ও বর্তমান বিচারকরা নিয়ম নীতি মেনে চলবেন। এ নিয়ে সাংবাদিকদের নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন মাত্র দুমাস আগে অবসরে যাওয়া কোন বিচারপতির রাষ্ট্রীয় সকল সুবিধা নিয়ে মানবতাবিরোধীর পক্ষে দাড়ানো একটি চরম নৌতিকতা বিরোধী কাজ।

মীর কাশেম আলীর আপিল শুনানিতে সদ্য অবসরে যাওয়া কোন বিচারপতির রাষ্ট্রীয় সুবিধা নিয়ে এভাবে অংশগ্রহনকে ভালোভাবে নিচ্ছন না সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদও। তার মতে এটি নৌতিকতা বিরোধীতো বটেই বার কাউন্সিল আইনও তা সমর্থন করে না।

আর তাই এ নিয়ে আইন করার দাবি তার। তবে যার বিরুদ্ধে এই নৌতিকতা ভাঙ্গার অভিযোগ সেই অবসরে যাওয়া বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলছেন আইন ও সংবিধান তাকে এ ধরনের মামলা পরিচালনার অনুমতি দেয়। আপিল বিভাগ আগামী সোমবার পর্যন্ত মীর কাশেম আলীর আপিল শুনানি মূলতবি করেছেন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ