১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

রাষ্ট্রীয় মর্যাদায় কালিহাতীর বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিনের দাফন সম্পন্ন

গৌরাঙ্গ বিশ্বাস, টাঙ্গাইল:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও সেনা বাহিনী সদস্য হাফিজ উদ্দিন আর নেই ইন্না……রাজিউন। মৃত্যুকালীন সময় ওনার বয়স হয়েছিল ৮৫বছর। দীর্ঘদিন কঠিন রোগে ভোগেরর পর গতকাল ঢাকা সি, এম, এইচে হাসপাতালে মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তিনি সাত ছেলে ও দুই মেয়ে ছেলেদের বৌ নাতী-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

আজ ১৯ এপ্রিল মঙ্গলবার ওনার নিজ বাড়ি কালিহাতীর রাজাফৈর গ্রামে এসে পৌছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। হাজার হাজার জনতা বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিনকে দেখার জন্য চলে আসে। বেলা ৪ টায় কালিহাতী উপজেলা প্রশাসন, কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মিজানুর রহমান মজনু,কালিহাতী অফিসার্স ইনচার্জ সাইফুল ইসলাম ফরাজী সহ প্রশাসনের লোকজন এবং মুক্তিযোদ্ধারা সম্মিলিত ভাবে জাতীয় পতাকা দিয়ে ঢেকে বিদলের করুন সুরে গার্ড অফ অর্নার দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় রাজাফৈর সামাজিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় সেনাবাহিনীর লোকজন,মুক্তিযুদ্ধের কিংবদন্তী বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম সহ অসংখ্য মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ