রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নিতে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নিতে  মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শোক দিবসের কর্মসূচি সফল করতে সব ধরনের প্রস্তুতি এখন শেষ।
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা করবেন। তিনি ৯টা ৫০ মিনিটে টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করবেন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ