রামের বিরুদ্ধে নারীর প্রতি দুর্ব্যবহারের অভিযোগে মামলা

সনাতন ধর্মাবতার রামের বিরুদ্ধে নারীর প্রতি দুর্ব্যবহারের অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হয়েছেন এক আইনজীবী। বিহারের আইনজীবী ঠাকুর চন্দন কুমার সিং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রামের বিরুদ্ধে পিটিশন দাখিল করেছেন। তার অভিযোগÑ অগ্নিপরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার পরও অর্ধাঙ্গিনী সীতাকে আজীবন বনবাসে পাঠিয়ে মহিলাদের প্রতি চরম নিষ্ঠুরতার পরিচয় দিয়েছেন রাম।[ad id=”28167″]

কারো ব্যক্তিগত আবেগে আঘাত করতে চান না বলে জানিয়ে ওই আইনজীবী বলেছেন, দেবীকে বিনা অপরাধে বনবাসে পাঠানো হয়। ramএটা রাজা রামের একটা অন্যায় নির্দেশ। একজন মানুষ তার স্ত্রীর প্রতি কীভাবে এতটা নিষ্ঠুর হন, যে তাকে জঙ্গলে বাস করার নির্দেশ দিতে পারেন। ভগবান রাম এক মুহূর্তের জন্যও ভাবেননি একজন নারী কীভাবে বন্যজন্তু, সরীসৃপের মাঝে একা-একা জীবন কাটাবে। শিগগিরই এ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। খবর : ইন্ডিয়ান এক্সপ্রেস

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ