১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রাবি শিক্ষক হত্যায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি চলছে

রাবি অধ্যাপক হত্যাকাণ্ডঃ দুইজনকে শনাক্তের দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার প্রতিবাদে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা।

জানা যায়  সোমবার সকাল ১০টা থেকে এ কর্মবিরতি পালন করছেন তারা।এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ড. ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র। এভাবে একের পর এক শিক্ষক হত্যা করলে, মুক্তবুদ্ধি চর্চা বন্ধ হয়ে যাবে। প্রতিনিয়ত খুন হচ্ছে, অথচ এসবের সঠিক বিচার না হওয়ায় এসব হত্যাকাণ্ড দিন দিন বেড়ে চলেছে।তিনি আর জানান, আমদের কর্মবিরতি দুপুর ১টা পর্যন্ত চলবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ