রাজন হত্যায় ৪ ও রাকিব হত্যায় ২ জনের ফাঁসি দিয়েছে আদালত।এবং ২ জনের খালাস

আর্থনিউজ২৪:সিলেটে শিশু সামিউল আলম রাজনকে নির্যাতন করে হত্যার দায়ে ৪জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রোববার সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। এর আগে চার্জশিটভুক্ত ১৩ আসামির মধ্যে কারাবন্দি ১১ জনের উপস্থিতিতে রায় পড়া শুরু করেন বিচারক। রায়ে রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুলসহ বাদল, পাভেল ও চৌকিদার ময়নাকে মৃত্যুদ- দেয়া হয়।
গত ৮ই জুলাই চুরির অপবাদে সিলেট-সুনামগঞ্জ সড়কের কুমারগাঁও বাসস্ট্যান্ডসংলগ্ন শেখপাড়ায় নির্যাতন করে হত্যা করা হয় সিলেটের জালালাবাদ থানা এলাকার বাদেয়ালি গ্রামের সবজি বিক্রেতা শিশু রাজনকে। লাশ গুম করার সময় ধরা পড়েন একজন। পরে পুলিশ বাদী হয়ে জালালাবাদ থানায় মামলা করেন। ফেসবুকে প্রচরের উদ্দেশ্যে নির্যাতনের ভিডিও চিত্র ধারণ করেন নির্যাতনকারীরা।

এদিকে খুলনায় শিশু রাকিব হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার খুলনা মহানগর দায়রা জজ দিলরুবা সুলতানা এ রায় দেন। 

রায়ে শিশু রাকিবকে অত্যাচারের অভিযোগে গ্যারেজ মালিক মো. শরিফ ও মিন্টু খানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ ছাড়া মামলার অপর আসামি বিউটি বেগমকে খালাস দেওয়া হয়েছে। ফাঁসির দণ্ড পাওয়া আসামি দুজনই কারাগারে।

গত ৩ আগস্ট খুলনা মহানগরের টুটপাড়ার একটি গ্যারেজে শিশু রাকিবকে ধরে নিয়ে তার মলদ্বারে কমপ্রেসারের হাওয়া দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার পরদিন শিশু রাকিবের বাবা মো. নূরুল আলম বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেন। আর ঘটনার পরপরই এলাকাবাসী গণপিটুনি দিয়ে মো. শরিফ ও মিন্টু খানকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ পরে বিউটি বেগমকে আটক করে। খুলনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) কাজী মোশতাক আহমেদ তদন্ত শেষে গত ২৫ আগস্ট মামলায় তিন আসামিকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। গত ১১ অক্টোবর থেকে এ মামলায় টানা ৩৮ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

গত ১ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করা হয়।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ