যেকোনো রাজনৈতিক দ্বন্দ্ব আলোচনার মাধ্যমে সমাধান চায়। বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে ব্রিটিশ লেবার পার্টির প্রতিনিধি মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে গণমাধ্যমের সামনে এ কথা বলেন তিনি। এর আগে ব্রিটিশ লেবার পার্টির একটি প্রতিনিধি দল বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন।[ad id=”28167″]
বিকেলে ৩টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। ব্রিটিশ পার্লামেন্টের এমপি এবং ছায়ামন্ত্রী হাওয়ার্ড ডবার এই প্রতিনিধি দলে নেতৃত্ব দেন।
বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
মঈন খান বলেন, ‘প্রতিনিধি দলটি দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছে। আমরা তাদের তা অবহিত করেছি। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যে স্বাভাবিক নয়, তা তারা অনুধাবন করতে পেরেছেন।’ বিএনপির তরফ থেকে জানানো হয়, যেকোনো রাজনৈতিক দ্বন্দ্ব আলোচনার মাধ্যমে সমাধান চায় বিএনপি।
মঈন খান সাংবাদিকদের বলেন, “একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্যের পার্লামেন্ট ও বিবিসি বিশেষ ভূমিকা পালন করেছিল। এই কারণে যে, আমাদের স্বাধীনতা যুদ্ধের মূল উপজীব্য ছিল গণতন্ত্র। সেই কারণে তারা (ব্রিটেন) বাংলাদেশের গণতন্ত্র সম্পর্কে উদ্বিগ্ন।”
তিনি বলেন, “ব্রিটিশ পার্লামেন্টের বিরোধী দল লেবার পার্টির একটি সংগঠন রয়েছে। সেটি হচ্ছে ‘লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ’। সেই সংগঠনের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল এখন বাংলাদেশ সফর করছে। এই প্রতিনিধি দলে অনেক সদস্য রয়েছেন, যারা আগে মন্ত্রী ছিলেন।”
মঈন খান বলেন, “বৈঠকে প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের রাজনীতির চিত্র সম্পর্কে আমাদের কাছে বিভিন্ন তথ্য জানতে চান।’ আমরা বলেছি, ‘বাংলাদেশে এখন গণতন্ত্র নেই। বিরোধী দলকে কোনো গণতান্ত্রিক স্পেস দেয়া হচ্ছে না।”
সাবেক এই মন্ত্রী বলেন, “ব্রিটিশ লেবার পার্টির প্রতিনিধি দলের সদস্যরা যেহেতু নিজেরা রাজনীতিক, সুতরাং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যে স্বাভাবিক নয়-সেটা তারা বুঝতে পারেন।”
গত সিটি করপোরেশন ও পৌর নির্বাচন পরিস্থিতি এবং নির্বাচন কমিশনের ভূমিকা সম্পর্কেও তারা অবহিত হতে চেয়েছেন বলে জানান বিএনপির এই নেতা।
























