রাজধানী গ্যাসের লাইন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

রাজধানীর কলাবাগানে গ্যাসের লাইন বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তারা হলেন- ওয়ান ব্যংকের উত্তরা শাখার কর্মকর্তা আরমানুজ্জামান চৌধুরী (৪২), তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আফরোজা পারভনী (৩২) এবং তাদের ৫ বছরের সন্তান ধীমান।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে কলাবাগানের ২৮/১ গ্রিন রোডের গ্রিন কর্নারের ষষ্ঠ তলায় এ ঘটনা ঘটে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজেরে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। রাত সাড়ে ১০টার দিকে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। তবে তারা সবাই আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
অগ্নিদগ্ধ আরমানুজ্জামান জানান, বাসার ভেতর গ্যাস পাইপ লাইনের সংযোগস্থলটি পরীক্ষা করার সময় আগুন ধরে যায়।

তবে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা জানান, তারা ঘটনাস্থলে গিয়েছেন। কিন্তু আহত কাউকে সেখানে পাননি। ওই কর্মকর্তা অবশ্য জানান, ওই বাসায় গ্যাস লাইন নয়, টিউব লাইটের বিস্ফোরণ ঘটেছে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ