৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজধানীর তেজগাঁওয়ে ভয়াবহ অগ্নিকান্ড

রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়ায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে টিনশেডের কয়েকটি দো’তলা ঘর। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ছয়টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে আগুনের খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এতে আগুন নিয়ন্ত্রণে না আসলে পরে আরো ৬টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের পাশাপাশি ঘটনাস্থলের নিরাপত্তায় পুলিশ ও র‌্যাব সদস্যরা কাজ করেছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ