রাজধানীর বনশ্রীতে সিঙ্গাপুর ফেরত পাঁচ জঙ্গিকে আটক করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে এগারটায় অভিযান চালিয়ে এদের ধরা হয় বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।
আটককৃত পাঁচজন হলেন, মিজানুর রহমান গালিব (৩৮), রাহা মিয়া পাইলট (২৯), আলমগীর হোসেন (৩১), তানজিমুল ইসলাম (২৪) ও মাসুদ রানা ওরফে সন্তু খান (৩১)। এদের কাছ থেকে উগ্রবাদী ইসলামী বইপুস্তক ও পাসপোর্ট জব্দ করা হয়।
সোমবার সিঙ্গাপুরে ৮ বাংলাদেশী জঙ্গি আটকের খবর দেয় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়। সিঙ্গাপুর জানায়, তাদের দেশে আটককৃত ইসলামিক স্ট্যাট ইন বাংলাদেশ (আইএসবি) এর ৮ সদস্য ছাড়াও এর আরো পাঁচ সমর্থককে দেশে ফেরত পাঠিয়ে দেয়া হয়েছিল।
মনিরুল ইসলাম জানান, গ্রেফতার পাঁচজনের সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা আছে কি না তা যাচাই করা হচ্ছে। বুধবার তাদের আদালতে তোলা হবে।
পোস্টটি যতজন পড়েছেন : ২৯৪
























