রঙ বদলায় গিরগিটি

দক্ষিণ আফ্রিকায় নতুন এক ধরনের গিরগিটির সন্ধান। চ্যাপ্টা এই গিরগিটির নাম রাখা হয়েছে প্রকৃতিবিদ ডেভিড অ্যাটেনবরোর নামে। সিডনির ম্যাকুয়েরি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মার্টিন হুইটিং–এর নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার কেপ অঞ্চল এবং নামিবিয়ার ফিশ রিভার ক্যানিয়নে অনুসন্ধান চালাচ্ছিলেন। কয়েক বছর আগে এক চ্যাপ্টা আকৃতির গিরগিটি তঁদের চোখ টেনে নেয়। রঙিন এই গিরগিটি তঁদের মুগ্ধ করে। অবাক করা ব্যাপার হল রঙ পাল্টে যাওয়ার কারণ। গবেষণা করে গিরগিটি সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন তাঁরা। নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করতে এরা রঙ পাল্টায়। দক্ষিণ আফ্রিকার কেমিসবার্গে পি ক্যাপেনসিস নামের এক গিরগিটির সঙ্গে অনেক মিল থাকলেও অমিলটাই বেশি। এর পর এম টি ডি এন এ এবং এন ডি এন এ পরীক্ষা করে এই গিরগিটিটি নতুন প্রজাতির বলে গবেষকরা নিশ্চিত হন। তাঁদের অনুসন্ধান রিপোর্ট প্রকাশিত হয়েছে ‘জুটাক্সা’ পত্রিকায়।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ