২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

যে কারণে অমিতাভ বচ্চন বছরে দুইবার জন্মদিন পালন করেন

বলিউডের সিমানা ছাড়িয়ে বিশ্বব্যাপী ভক্ত আছে  আমিতাভ বচ্চনের। তাকে বলিউডের শাহেন শাহ বলা হয়। সত্তরের দশকের পর্দা কাঁপানো সুপারস্টার, এখন তার অভিনয় দিয়ে মুগ্ধ করেন।  আমিতাভ বচ্চনের জন্মদিন ছিল শুক্রবার (১১ অক্টোবর)। এবছর ৮২ পেরিয়ে ৮৩ বছরে পা দিলেন অমিতাভ। জন্মদিনের সুন্দর দিনটিতে ভেসে যাচ্ছেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি ভক্তের ভালোবাসা আর শ্রদ্ধায়।

বিশেষ এই দিনে অমিতাভকে তার অনুসারীরা। তবে শুধু আজকের দিনটিই নয়, এই দিন ছাড়াও বছরের আরও একটি দিন জন্মদিন হিসেবে পালন করেন অমিতাভ বচ্চন। বছরে  ২ বার জন্মদিন পালন করা হয় তার।  ১১ অক্টোবর অমিতাভ বচ্চনের জন্ম। অন্যদিকে, ২ অগাস্টেও জন্মদিন পালন করেন এই অভিনেতা। সবাই একদিন জন্মদিন পালন করলেও কেন এই অভিনেতা বছরে দুইবার দিনটি পালন করেন এই নিয়ে নানান প্রশ্ন।

বলিউড লাইফ থেকে জানা গেছে, ১৯৮২ সালে ‘কুলি’ সিনেমার শুটিংয়ের সময়ে এক দুর্ঘটনা সঙ্গে অমিতাভের সঙ্গে। একটি অ্যাকশন দৃশ্য করতে গিয়ে আঘাত পেয়েছিলেন তিনি। প্রায় মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে ফিরে এসেছিলেন এই অভিনেতা। শরীর থেকে প্রচুর রক্ত ঝরেছিল তার। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে।

এমনকি শোনা যায়, কুলির সেটে দুর্ঘটনার পর পেটে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সুপারস্টারকে ক্লিনিক্যালি মৃত বলেও ঘোষণা করা হয়েছিল সেই সময়। কয়েক ঘণ্টা চিকিৎসার পর, ২ অগস্ট, ১৮৮২-এ ডাক্তাররা তাকে একটি অ্যাড্রেনালিন ইনজেকশন দেন এরপর পরিস্থিতির পরিবর্তন আসে।  এই দুর্ঘটনা থেকে ফিরে আসার কারণেই ২ আগস্ট দ্বিতীয় জন্মদিন হিসাবে পালন করেন অমিতাভ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ