যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের ও মুজাহিদের ফাঁসির রায় কার্যকর নিয়ে পাকিস্তানের বিরূপ মন্তব্যের প্রেক্ষিতে দেশটির হাইকমিশনারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ বিষয়ে ব্যাখ্যা নিয়ে সোমবার দুপুরে হাইকমিশনার সুজা আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসতে বলা হয়েছে।
শনিবার মধ্যরাতে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের এবং জামায়াত নেতা মুজাহিদের ফাঁসির রায় কার্যকর হওয়ার পর উদ্বেগ প্রকাশ করে পাকিস্তান।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে বলা হয়, এই দুই নেতার ফাঁসির রায় দুর্ভাগ্যজনকভাবে কার্যকর করা হয়েছে। বিচার নিয়েও প্রশ্ন তোলে পাকিস্তান। এরপর রোববার সন্ধ্যায় দেশটির হাইকমিশনারকে ডেকে পাঠায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে জামায়াত নেতা কাদের মোল্লার রায় কার্যকর করার পরও পাকিস্তানের প্রতিক্রিয়ার প্রেক্ষিতে দেশটির হাইকমিশনারকে ডেকে সতর্ক করেছিলো বাংলাদেশ।
পোস্টটি যতজন পড়েছেন : 13





















