ময়মনসিংহে যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। শনিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভালুকার মাষ্টারবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক বাস যাত্রী নিহত হন। এসময় আহত ১৫ জনকে উদ্ধার তরে ভালুকা ও ময়মনসিংহের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক।
অন্যদিকে, গাজীপুরের শ্রীপুরে জামালপুরগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।
পোস্টটি যতজন পড়েছেন : 1





















