২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

যশোরে অস্ত্র ও গুলিসহ বাবা-ছেলে আটক

যশোরের চৌগাছায় অস্ত্র, গুলি ও মাদকসহ বাবা আব্দুল মান্নান (৬০) ও ছেলে জাকির হোসেনকে (৩০) আটক করেছে পুলিশ।

১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছার ধুলিয়ানি ইউনিয়নের মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অভিযান চালিয়ে আব্দুল মান্নান ও তার ছেলে জাকির হোসেনকে আটক করা হয়। সেসময় মান্নানের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া জাকিরের কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

ওসি আরও জানান, তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ