২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

যথাযোগ্য মর্যাদায় উদযাপন হবে মুজিববর্ষ: স্পিকার শিরীন শারমিন

যথাযোগ্য মর্যাদায় মুজিববর্ষ উদযাপন করা হবে বলেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
বুধবার ২৯ ডিসেম্বর সংসদের শপথ কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত বিশেষ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সভায় সূচনা বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। তিনি স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে মুজিববর্ষ উদযাপনের কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। এ সময় তিনি বর্ষব্যাপী মুজিববর্ষ অনুষ্ঠানমালার অনুষ্ঠানসূচিও হস্তান্তর করেন।

এ সময় স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে জাতীয় সংসদ পৃথক কর্মপরিকল্পনা নিয়েছে। যার মধ্যে বিশেষ অধিবেশন অন্যতম। একজন বিশ্বখ্যাত ব্যক্তিত্বকে বিশেষ অধিবেশনে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হচ্ছে। বিশেষ অধিবেশনে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের স্পিকারসহ বিখ্যাত ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হবে।

সভায় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়াসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জেষ্ঠ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ