২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মেঘ মিলেছে মঙ্গলে

প্যারিস: একদল মহাকাশচারী অদ্ভুত জিনিস প্রত্যক্ষ করলেন মহাকাশযান থেকে। তাদের মতে তাঁরা নাকি দেখেছেন মঙ্গলের বায়ুমণ্ডল থেকে প্রতি দশ ঘণ্টা অন্তর তৈরি হচ্ছে মেঘের মতো একপ্রকার বায়ুর আস্তরণ। এর পরেই শুরু হয়েছে বিজ্ঞানী মহলে জল্পনা। তবে কী মঙ্গলের বায়ুমণ্ডল পরিবর্তিত হচ্ছে? সূত্রের খবর, নভশ্চরেরা ওই মেঘের মতো জিনিসটি দেখেছিলেন ১২ মার্চ ২০১২ সালে। প্রতি দশ ঘণ্টায় সৃষ্টি হয়ে ওই মেঘ স্থায়ী হচ্ছিল ১১ দিন। মূলত মঙ্গলের দিন ও রাতের সময়ের সঙ্গে সাযুজ্য রেখেই তৈরি হচ্ছিল ওই মেঘ। একই জিনিস দেখা গিয়েছিল ২০১২ সালের ৬ এপ্রিল। সেবার সেটি স্থায়ী হয়েছিল দশ দিন।

মেঘের বিস্তার ছিল প্রায় ২০০-২৫০ কিলোমিটার। মেঘের মতো ওই আস্তরণ তৈরি হয়ে মঙ্গলের ভূপৃষ্ঠের উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছিল।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ