বাংলাদেশের সব ধরনের আইন থেকে মৃত্যুদণ্ড বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে ডাক ও রেজিস্ট্রি যোগে সরকারের কেবিনেট সচিব, আইন সচিব ও স্বরাষ্ট্র সচিবের প্রতি এই নোটিশ পাঠানো হয়।
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুচ আলী আকন্দ রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশটি পাঠান। একই সঙ্গে, এ আবেদনের বিষয়ে দেশের আইন থেকে মৃত্যুদণ্ড রহিতকরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট আবেদন করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
আইনজীবী ইউনুস আলী আকন্দ বলেন, পৃথিবীর প্রায় ১৪০টি দেশে মৃত্যুদণ্ডের সাজা নেই। ইউরোপের রাশিয়া ছাড়া সব দেশেই মৃত্যুদণ্ডের সাজা নেই। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের আইনেও মৃত্যুদণ্ড নেই। তাই দেশের সকল আইন থেকে মৃত্যুদণ্ড বন্ধ করার জন্য বলা হয়েছে।
তিনি আরও বলেন, সংবিধানের ধারায় কোন ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ড সাজা কার্যকর করা হবে তা স্পষ্ট করে উল্লেখ নেই। সাজা হিসেবে মৃত্যুদণ্ড নিষ্ঠুর, অমানবিক হওয়ায় বিশ্বের ১৪০টি দেশের আইন থেকে মৃত্যুদণ্ড উঠিয়ে দেওয়া হয়েছে। এজন্য মৃত্যুদণ্ড আইন রহিত চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ২৪ ঘণ্টার এর সময় বেঁধে দেয়া হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট আবেদন করা হবে।
অ্যামনেস্টির তথ্য মতে, এখন পর্যন্ত ১৪০ দেশ মৃত্যুদণ্ড আইনগতভাবে বা প্রথা হিসেবে বাতিল করেছে। এখন পর্যন্ত ১৪০টি দেশ মৃত্যুদণ্ড আইনগতভাবে বা প্রথা হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করেছে।
২০০৪-২০১৩ পর্যন্ত দশ বছরে মৃত্যুদণ্ড বিলোপকারী দেশের সংখ্যা বেড়েছে। ২০১৩-র শেষে বিশ্বের মোট ৯৮টি দেশ মৃত্যুদণ্ড দেয়ার আইন তুলে দিয়েছে।
২০০৪-তে মৃত্যুদণ্ড নিষিদ্ধ ছিল ৮৫টি দেশে। অবশ্য কিছু দেশে আইনত মৃত্যুদণ্ড চালু থাকলেও তা কার্যকর করা হয় না। এই ধরনের দেশের সংখ্যা ৫২। অর্থাৎ মোট (৯৮+৫২) ১৪০টি দেশে এখন মৃত্যুদণ্ড হয় আইনত নিষিদ্ধ অথবা নিষিদ্ধ না হলেও মৃত্যুদণ্ড কার্যকর করা হয় না।
৫৮টি দেশে এখনো মৃত্যুদণ্ডের বিধান আছে। এ পরিসংখ্যানে আছে বাংলাদেশের নাম। বাংলাদেশের আশপাশের দেশগুলোর মধ্যে ভুটান, নেপাল, মিয়ানমার ও মরিশাসে মৃত্যুদণ্ড বিলোপ করেছে। শ্রীলংকা ও মালদ্বীপে মৃত্যুদণ্ডের বিধান থাকলেও কোনো তা কার্যকর করা হচ্ছে না।





















