১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মৃত্যুদণ্ড নিষিদ্ধ করার আহ্বান পোপের

6ইতিমধ্যে মৃত্যুদণ্ড নিষিদ্ধ হয়ে গেছে বিশ্বের ৯৮টি দেশে।কিন্তু অনেক দেশে এখন তা বহাল আছে।আমাদের দেশেও এর ব্যতিক্রম নই। এবার গোটা বিশ্বেই মৃত্যুদণ্ডকে নিষিদ্ধ করার আহ্বান জানালেন পোপ ফ্রান্সিস। মৃত্যুদণ্ড নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে রবিবার ভ্যাটিকান সিটিতে সেন্ট পিটারস স্কোয়্যারে পোপ বলেন, ‘তুমি কাউকে হত্যা করবে না।’ এদিন বিশ্বের সব ক্যাথলিক রাজনীতিবিদদের উদ্দেশে পোপের বার্তা, চার্চের এই পবিত্র বছরে মৃত্যুদণ্ড স্থগিত রাখা হোক। তাঁর কথায়, ‘মৃত্যুদণ্ড বন্ধ করতে আন্তর্জাতিক দুনিয়া একটি সর্বসম্মত সিদ্ধান্ত নিক।’ বিশ্বজুড়ে ক্যাথলিক চার্চের ১২০ কোটি সদস্যরা কিছু চরম ক্ষেত্রে মৃত্যুদণ্ডের অনুমতি দেয়। কিন্তু প্রয়াত পোপ জন পলের মৃত্যুদণ্ড বিরোধী আহ্বানের পর থেকে ধীরে ধীরে পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করে।বিশ্বের অনেক মানুষ এই স্বিধান্তের পক্ষে রয়েছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ