২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মুসলিম মিল্লাতের নাজুক যুগ সন্ধিক্ষণে আ’লা হযরত (র.)’র আবির্ভাব ছিলো সময়ের দাবী

বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ রজভীয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসার উদ্যোগে শতাব্দীর মোজাদ্দেদ ইমামে আহলে সুন্নাত, আ’লা হযরত শাহ আহমদ রযা খান ফাযেলে বেরলভী (রা:) এর ওফাত বার্ষিকী উপলক্ষে আজিমুশশান ওরছে আ’লা হযরত গত ১৭ নভেম্বর ২০১৭ইং শুক্রবার বাদ জুমা থেকে মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়।
পীরে তরিকত নায়েবে আ’লা হযরত আল্লামা মুফতি মুহাম্মদ ইদ্রিছ রজভী ম.জি.আ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরছে আ’লা হযরতে তকরীর পেশ করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা আবুল কাশেম নুরী,আল্লামা গাজী শফিউল আলম নেজামী,আল্লামা আবুল কালাম বয়ানী,অধ্যক্ষ মাওলানা জমির উদ্দিন নেছারী, মাওলানা এনাম রেজা আলকাদেরী প্রমুখ। মাওলানা জিললুর রহমান হাবিবীর সঞ্চালনায় মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শোয়াইব রেজা।
বক্তাগণ বলেন, ইতিহাসের এক ক্রান্তিকালে ইসলাম বিদ্বেষী ও বিকৃতকারীদের বহুমূখী চক্রান্ত ও ষড়যন্ত্রে মুসলিম মিল্লাত যখন বিপর্যস্ত তখন ১৮৫৬ সালের এমনি এক নাজুক সন্ধিক্ষণে ক্ষণজন্মা মহাপুরুষ আ’লা হযরত (র.)’র আবির্ভাব ছিলো সময়ের দাবী । তাঁর আগমনে সত্যান্বেষী মুসলমানরা পেয়েছে মুক্তির দিক দর্শন।
তাঁর অমূল্য গ্রন্থাবলী ইসলামী জ্ঞান ভান্ডারকে করেছে সমৃদ্ধ। সুন্নিয়তের প্রচার-প্রসার ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার প্রয়োজনে তাঁর জীবন দর্শনের ব্যাপক চর্চা ও গবেষণা বড় বেশী প্রয়োজন। কুরআন, হাদিস, তাফসীর, ফিকহ শাস্ত্র, ধর্মতত্ব, সূফীতত্ব, ভাষাতত্ব, রাজনীতি, অর্থনীতি, সমাজ নীতিসহ জ্ঞান বিজ্ঞানের প্রতিটি শাখায় তাঁর সদর্প বিচরণ, হানাফী মাযহাবের উপর লিখিত তাঁর ত্রিশ খন্ডের চব্বিশ সহস্রাধিক পৃষ্ঠা সম্বলিত বিশাল ফতওয়া গ্রন্থ ‘ফাতওয়ায়ে রেজভীয়্যাহ’ ইসলামের শ্রেষ্ঠত্বের এক প্রামাণ্য দলিল । ইসলামের মূলস্রোত সুন্নি দর্শনকে নিয়েই তাঁর জ্ঞান গবেষণার জগৎ বিনির্মিত। হুব্বে রাসূল তথা নবী প্রেমই ছিল তাঁর জীবন সাধনার মূল উপজীব্য। তিনি সুন্নি ঐক্যের প্রতীক, সুন্নিয়াত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ