৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মুসলিমদের সাথে ‘নির্দয় আচরণ’ করা হচ্ছে

প্যারিসে ২০১৫ সালের নভেম্বরে সন্ত্রাসী হামলার একমাত্র জীবিত সন্দেহভাজন আদালতে তার নীরবতা ভেঙ্গে কথা বলেছেন। বেলজিয়ামের এক আদালতে সালাহ আব্দেস সালামের বিচার শুরু হয়েছে। প্যারিসের ঐ সন্ত্রাসী হামলায় ১৩০জন নিহত হয়। শত শত মানুষ ঐ ঘটনায় আহত হন। বিচারের শুনানির প্রথম দিনে সালাহ আব্দেস সালাম আদালতে বলেন, মুসলিমদের সাথে ‘নির্দয় আচরণ’ করা হচ্ছে।

তিনি বলেন, পালানোর সময় বেলজিয়ান পুলিশের সাথে বন্দুক যুদ্ধে তার সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে তিনি যে এতদিন কোনো কথা বলেননি, তাতে প্রমাণ হয় না যে তিনি কোন অপরাধে জড়িত ছিলেন। আমার নীরবতা মানেই আমি অপরাধী, তা নয়।

এটা আমার প্রতিরক্ষা, তিনি বলেন। আল্লাহ ও রসুলের ওপর ভরসা করে আছেন বলে তিনি আদালতে জানান। ফরাসি কৌঁসুলিরা মনে করছেন, সালাহ আব্দেস সালাম প্যারিস হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ