১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মিয়ানমারের রাখাইন রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবারো খুলে দেয়া হচ্ছে

মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশটির উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সোমবার আবারো খুলে দেয়া হচ্ছে। সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে গত আগস্ট মাস থেকে এ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়। শনিবার সরকারি সংবাদপত্র গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার এ খবর জানায়।

মাউংতাও শিক্ষা বিভাগের বরাত দিয়ে ওই সংবাদপত্রের খবরে বলা হয়, আশা করা হচ্ছে মাউংতাওয়ের বিভিন্ন গ্রামের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোও একই পন্থা অবলম্বন করবে। সন্ত্রাসী হামলার হুমকির মুখে স্থানীয় বিভিন্ন জাতির লোকজন এবং অনেক গ্রামবাসী সিতওয়ে, বুথিডং ও ইয়াথিডংয়ের মতো অন্য নিরাপদ স্থানে পালিয়ে যায়।

খবরে বলা হয়, এ অঞ্চলে উগ্রবাদী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) ও নিরাপত্তা বাহিনীর মধ্যকার সংঘর্ষ প্রশমিত হওয়ায় অভ্যন্তরীণভাবে গৃহহীন হয়ে পড়া মোট চার হাজার ২২০ জন তাদের গ্রামে ফিরে এসেছে। নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় তারা তাদের ঘরবাড়িতে ফিরে আসে। স্থানীয় কর্তৃপক্ষ এ অঞ্চলে আবারো শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার চেষ্টা করছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ