শুটিংয়ে অনেকটা রিস্ক নিয়েই শট দেন হলিউড তারকা টম ক্রুজ। চলতি সময়ে তিনি শুটিং করছেন ‘মিশন ইম্পসবিল ৬’-এর শুটিং। অনেকটা জোরেশোরে শুটিং চলছে ছবিটির।
কারণ আগামী বছরের ২৭ জুলাই ছবিটি মুক্তি পাবে। ‘মিশন ইম্পসিবল’-এর এই সিরিজের শুটিংয়ে আহত হয়েছেন টম ক্রুজ। লন্ডনে চলছে ছবিটির এই মুহূর্তের শুটিং। নির্মিত শুটিং সেট থেকে লাফ দেওয়ার দৃশ্যে শট দিতে গিয়ে পায়ে আঘাত পান তিনি।
ঝুঁকিপূর্ণ দৃশ্যে স্টান্টম্যানের সহযোগীতা ছাড়াই শট দেন তিনি। ‘মিশন ইম্পসিবল ৬’ প্রযোজনা করছে প্যারামাউন্ট ও সড়াইড্যান্স প্রোডাকশনস। সহপ্রযোজক টম ক্রুজ।
পোস্টটি যতজন পড়েছেন : ২৯০
























