মির্জা ফখরুলের নিঃশর্ত মুক্তির দাবী বিএনপির

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বিএনপি।

মঙ্গলবার সন্ধ্যায় দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান।

রিপন বলেন, “সরকার মির্জা ফখরুলকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তার স্বাস্থ্যের কথা বিবেচনা করে তাকে জামিন দেয়া উচিত ছিল। কিন্তু সরকার তা করেনি।”

বিএনপির এ মুখপাত্র বলেন, “কারাগারে থাকা মির্জা ফখরুলের চিকিৎসার অভাবে অনাকঙ্খিত কোনো ঘটনা ঘটলে তার দ্বায় সরকারকেই নিতে হবে।”

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ