বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চকবাজার থানার বহুল আলোচিত অর্থলোভী তদন্ত কর্মকর্তা এস.আই.আতিক স্থানীয় কতিপয় ভূমিদস্যুদের প্রভাবে প্রভাবিত হয়ে বরদেশ্বর শিব মন্দিরের সেবায়েত বিশ্বজিৎ চক্রবর্ত্তীকে আদিভৌতিক (ভূয়া) প্রতিবেদনের মাধ্যমে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে জানা যায়। দীর্ঘদিন হইতে শিব মন্দির সংশ্লিষ্ট দেবোত্তর সম্পত্তি গ্রাস করার স্বার্থে ভূমিদস্যুরা সেবায়েত বিশ্বজিৎ চক্রবর্ত্তীকে বিভিন্নভাবে নির্যাতন এবং প্রাণনাশের হুমকি প্রদর্শন করে আসিতেছে। সেবায়েত বিশ্বজিৎ চক্রবর্ত্তী সংশ্লিষ্ট থানায় ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা পাওয়ার স্বার্থে অভিযোগ করিলে কোনো রকম আইনীগত সহযোগিতা পায়না বলে জানান। বংশানুক্রমে সেবায়েত বিশ্বজিৎ চক্রবর্ত্তী সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের নিকট ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে স্ত্রী-পুত্রসহ জানমালের নিরাপত্তার স্বার্থে আবেদন করিলে জেলা প্রশাসক মহোদয় পুলিশ প্রশাসনকে তদন্তের একখানা নির্দেশনা দিয়ে থাকেন। যাহার দায়িত্ব প্রাপ্ত ছিলেন এসআই মো: আতিক। কিন্তু অদ্যাবধি পর্যন্ত ওই আবেদনের তদন্ত প্রতিবেদন মো: এস.আই আতিক সাহেব দিতে পারেন নাই। কিন্তু ভূমিদস্যুদের প্রভাবে প্রভাবিত হয়ে বিশ্বজিৎ চক্রবর্ত্তীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে আদিভৌতিক (ভুয়া) প্রতিবেদন দাখিল করে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে। ওই আদালত হইতে মিথ্যা মামলার বাদী ভূমিদস্যু জ্যোতিলাল চৌধুরী বিশ্বজিৎ এর জন্য প্রতারণা মামলার দায়ের করেন বলে জানা যায়।
যাহার কোনো দালিলিক প্রমাণ নাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উক্ত মামলা সম্পূর্ণ অবৈধ হিসেবে প্রমাণিত হইতে পারে। বিশ্বজিতের পক্ষে বাংলাদেশ সনাতনী মঠ-মন্দির আশ্রমের সেবায়েত ও পুরোহিত কল্যাণ সংস্থার প্রতিনিধিগণ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্বরাষ্ট্র মন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন বলে জানা যায়। সূত্র প্রকাশ।





















