মালিতে রেডিসন ব্ল হোটেলে সন্ত্রাসী হামলা, জিম্মি ১৯০ জন

মালির রাজধানী বামাকোর রেডিসন ব্ল হোটেলে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে দেশটির নিরাপত্তা দপ্তরের বরাত দিয়ে রয়টার্স জানায়, এটি একটি সন্ত্রাসী হামলা। পুলিশ পুরো ঘটনাস্থল সিলগালা করে রেখেছে।
সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে বলে এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছে বিবিসি অনলাইন।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হোটেলের ভেতর থেকে স্বয়ংক্রিয় অস্ত্রের আওয়াজ শোনা গেছে। এছাড়া হোটেল কক্ষগুলোতে রয়েছে ১৯০ জন।

মার্কিন মালিকানাধীন এই হোটেলটি মালিতে বসবাসরত বিদেশে নাগরিকদের কাছে বেশ জনপ্রিয়।

গত আগস্টে মালির আরেকটি হোটেলে হামলা চালিয়ে সন্ত্রাসীরা ১৩জনকে হত্যা করে। এর মধ্যে পাঁচজন মার্কিন কর্মী ছিলেন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ