৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জ শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষক সমিতি

রুহুল আমিন,মানিকগঞ্জ সংবাদদাতা:  মানিকগঞ্জে প্রধান শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

রবিবার দুপুরে জেলা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ সময় বক্তব্য রাখেন,সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও আফরোজা রমজান আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাশিনাথ সরকার,

ঐ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরশেদ আলী বিশ্বাস,মানিকগঞ্জ খানবাহাদুর আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ মোল্লা,মানিকগঞ্জ মডেল স্কুলের প্রধান শিক্ষক আলতাফ হোসেন,লেমুবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনবন্ধু রায়,ঐ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃজামাল উদ্দিন মাস্টার,

বরন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ন আহম্মেদ সহ শিক্ষক নেতৃবৃন্দ।এসময় বক্তারা হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।এরপর তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্বারকলিপী দেন।

উল্লেখ্য,গত শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলায় খাবাসপুর লাবন্য প্রভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানকে মাথায় কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা।পরে তাকে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।সে হাসপাতালের ৬ তলার ৩১ নং বেডে চিকিৎসাধীন রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ