উপকরণ:
- চিনি ১ কাপ
- ময়দা ২ কাপ
- বেকিং পাউডার ২ চা চামচ
- কোকো পাউডার ১/৪ কাপ
- ডিম ২ টা
- দুধ কাপ ৩/৪
- মাখন ১২৫ গ্রাম
- চকলেট সস ( ভালো কোন ব্র্যান্ডের) ওপরে টপিং এর জন্য[ad id=”28167″]
প্রণালি:
- একটি ব্লেন্ডার নিন। তারপর এতে মাখন ও ডিম দিয়ে খুব ভালো করে বিট করুন এক মিনিট।
- চিনি যোগ করুন এবং আরও ১ মিনিট বিট করুন।
- এই ফাঁকে সমস্ত শুকনো উপাদান মিশিয়ে নিন। চালনি দিয়ে চেলে নিন।
- এবার বিট করা ডিমের মিশ্রণ শুকনো উপাদানের সাথে মিশিয়ে দিন।
- মাইক্রোওয়েভ ওভেনে দিতে পারবেন এমন কোন ছড়ানো ডিশে মাখন মাখিয়ে মিশ্রণটি ঢেলে নিন। কেকটা খুব বেশী পাতলা হবে না, একটু পুরু রাখবেন।
- এবার হাই হিটে ৭ থেকে ৮ মিনিট বেক করুন। বের করে টুথপিক দিয়ে চেক করে দেখুন হয়েছে কিনা। নাহলে আরও ৩০ সেকেন্ড থেকে ১ মিনিট দিন। অবশ্য এই কেক ভেতরে একটু নরম থাকলেই খেতে ভালো লাগে বেশী।
- কেক বের করে ঠাণ্ডা হতে দিন কিছুক্ষণ। তারপর হালকা গরম থাকতেই ফ্রিজে রাখা ঠাণ্ডা চকলেট সিরাপ ছড়িয়ে দিন। এতে কিছু সিরাপ কেকের ভেতরে ঢুকে যাবে আর আপনার কেক-কে করে তুলবে অসাধারণ মজার।
- আপনি চাইলে কেকের ওপরে ব্যবহার করতে পারেন গলিত চকলেট বা চকলেট ক্রিম। কেক সাজানোর জন্য ব্যবহার করুন কলা, চেরি বা আপনার পছন্দের যে কোন ফল ও বাদাম।
ছবি ও রেসেপি- ইন্টারনেট
পোস্টটি যতজন পড়েছেন : 20
























