২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মহেশপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী পুলিশের জালে আটক

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ গতকাল শনিবার দুপুরে খালিশপুর-জীবননগর সড়কের পুরন্দপুর নামক স্থান থেকে ৯৬ বোতল ফেনসিডিলসহ ব্যবসায়ী উজ্জল হোসেনকে (৩৫) আটক করেছে। মহেশপুর থানা সুত্রে জানাগেছে, মহেশপুর থানার এস আই আলীমুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে খালিশপুর-জীবননগর সড়কের পুরন্দপুর নামক স্থান থেকে ৯৬ বোতল ফেনসিডিলসহ চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কাটাপোল গ্রামের মান্দার মন্ডেলের ছেলে উজ্জল হোসেনকে আটক করে। এ ঘটনায় মহেশপুর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে বলে জানান এস আই আলীমুজ্জামান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ