২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মহিউদ্দিন চৌধুরী’র মাগফিরাত কামনায় ২৮নং ওয়ার্ড আ. লীগের খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রদিবেদক:

মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী’র মৃত্যুতে আজ বাদ আছর ২৮নং পাঠানটুলী ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আলহাজ্ব নজরুল ইসলাম বাহাদুর এর বাস ভবন প্রাঙ্গনে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল্লাহ আল কাদেরী। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি এড. সুনীল কুমার সরকার, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, কার্যনির্বাহী সদস্য নজরুল ইসলাম বাহাদুর, মরহুমের কনিষ্ঠ পুত্র বোরহানুল হাসান চৌধুরী সালেহীন, ওয়ার্ড আওয়ামী লীগের সেলিম রেজা, মুক্তিযোদ্ধা হাজী আলী আকবর, হাজী আইয়ুব দোভাষ, সেলিম দোভাষ, আলী মেম্বার, সিরাজদ্দৌলা সিরু, সালেহ আহমদ বি.কম, জাহাঙ্গীর আলম চৌধুরী, ইলিয়াছ সরকার, ফরিদ নেওয়াজ, সাইদুল ইসলাম সাহেদ, আবদুল লতিফ, আরশেদুল আলম বাচ্চু, মো: ইদ্রিস কেরানী, আজিজুর রহমান আজিজ, রাহুল বড়–য়া, রনি মির্জা প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ