চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী’র রোগমুক্তি কামনায় চট্টগ্রাম মহানগর যুবলীগের উদ্যোগে বাদ মাগরিব দোয়া মাহফিল চট্টগ্রাম মুসাফিরখানা জামে মসজিদে অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে মহিউদ্দিন চৌধুরী’র আশু রোগমুক্তি কামনা করে মহান আল্লাহর দরবারে মুনাজাত করা হয়। উল্লেখ্য, গতকাল রাতে অসুস্থ হয়ে ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। উন্নত চিকিৎসার জন্য হেলিকাপ্টার যোগে ঢাকার স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। চট্টগ্রাম মহানগর যুবলীগের পক্ষে চট্টগ্রামবাসীর কাছে আলহাজ্ব এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী’র জন্য দোয়া কামনা করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মো: মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, মাহবুবুল হক সুমন, বিজিএমই এর পরিচালক সৈয়দ নজরুল ইসলাম, ওমরগণি এম.ই.এস কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: সেলিম, মহানগর যুবলীগের সদস্য এড. আনোয়ার হোসেন আজাদ, সাইফুল ইসলাম, একরাম হোসেন, মাহাবুব আলম আজাদ, শাখাওয়াত হোসেন স্বপন, নেছার আহমদ, আবু সাঈদ জন, হেলাল উদ্দিন, হাবিব উল্লাহ নাহিদ, নুরুল আনোয়ার, শহিদুল ইসলাম শামীম, সালেহ আহমদ ডিগল, সাবের আহমদ, আসহাব রসুল জাহেদ, আবদুল আজিম, সোহেল রানা, মঈনুল ইসলাম রাজু, ওয়াসিম উদ্দিন, নাজমুল হাসান সাইফুল, দেলোয়ার হোসেন দেলু, আলমগীর আলম, আজিজ উদ্দিন, ইকবাল ইকরাম চৌধুরী, সাহেদুল ইসলাম সাহেদ, সরওয়ার খান, মুজিবুর রহমান মুজিব, আলাউদ্দিন আলো, হোসেন সরওয়ারদী সরওয়ার, ওয়ার্ড যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদকদের মধ্যে ছানাউল্লাহ, তারেক ইমতিয়াজ ইমতু, হাবিব শরিফ, আনিসুর রহমান মানিক, আতিক উল্লাহ, নজরুল ইসলাম, জামাল উদ্দিন রাজু, ওয়ার্ড যুবলীগের নেতা সাদেকুর রহমান সাদেক, জসিম উদ্দিন, গোলাম মোস্তফা মোস্তাক, আরিফুল ইসলাম মাসুম, খোরশেদ আলম বাপ্পী, সালাউদ্দিন, জাহাঙ্গীর আলম, সৈয়দ ওমর ফারুক, মহিউদ্দিন, সৌরভ চৌধুরী, সাইফুল ইসলাম, মাঈনুদ্দিন মনু, সৈয়দ রবি, মো: জাহেদ, দেলোয়ার হোসেন বাবলু, মো: নাহিদ, মো: হিরু, সাইফুল করিম, মো: রুবেল, আবদুল মান্নান প্রমুখ।





















