বয়স বাড়ার সাথে সাথে নারী দেহে নানান পরিবর্তন লক্ষ্য করা যায়।ঋতুস্রাব বন্ধের আগে এসব পরিবর্তন দেখা দিতে থাকে। সাধারণভাবে ৪৫-এর পর নারীরা তা অনুভব করতে থাকেন। গড়ে ৫১ বছর বয়সে সাধারণত মেনোপজ হয়ে থাকে, তবে কোনো কোনো নারীর ক্ষেত্রে ৪০ বছরে আবার কারো ক্ষেত্রে ৫০ বছর বয়সে তা ঘটতে পারে।
মেনোপজ কী?
সাধারণত শেষ মাসিক আবর্তনের ১২ মাস পরের সময়কেই মেনোপজ বলে। এর ফলে মাসিক স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় এবং গর্ভবতীও হওয়া যায় না। এর ফলে ঘুমের ব্যাঘাত ঘটে, শক্তির ক্ষয় হয় এবং মানসিক অবসাদ দেখা দেয়
মেনোপজের দুটি ধাপ আছে। পেরিমেনোপজ : এ ক্ষেত্রে মাসিক চলতে থাকে তবে এর সঙ্গে মেনোপজের উপসর্গও দেখা দেয়। হরমোনের মাত্রা অস্বাভাবিকভাবে ওঠা-নামা করে। এছাড়া অতিরিক্ত গরম লাগা ও অন্যান্য উপসর্গ দেখা যায়। ৪-৫ বছর বা এর বেশি সময় স্থায়ী হয়। এসময় গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকলেও তা খুব বেশি দেখা যায় না।পোস্টমেনোপজ : শেষ মাসিক হওয়ার ১২ মাস পর পোস্ট মেনোপজ হতে দেখা যায়। এসময় ডিম্বাশয় থেকে খুব কম ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন উৎপাদিত হয়।
মেনোপজের লক্ষণ
মেনোপজের লক্ষণগুলো জেনে নিন।
- যোনিপথ শুষ্ক থাকা
- অতিরিক্ত গরম লাগা
- অনিদ্রা বা ঘুমে ব্যাঘাত
- মেজাজ ওঠা-নামা করা
- মেদ বৃদ্ধি পাওয়া
- চুল পাতলা হয়ে যাওয়া
- স্তন ছোট হয়ে যাওয়া
- অনিয়মিত মাসিক
কখন ডাক্তারের কাছে যাবেন?
মেনোপজ হতে পারে এমন সময়ে (পেরিমেনোপজ) এবং মেনোপজের পরবর্তী সময়গুলোতে (পোস্টমেনোপজ) নিবৃত্তিমূলক শারীরিক যত্ন এবং বয়সজনিত স্বাস্থ্যের যত্নের জন্য মেনোপজ শুরু হয়েছে কিনা তা নিশ্চিত না হলে এবং তার আগের মাসে মাসিক বন্ধ থাকলে। মেনোপজ চলা অবস্থায় যোনিপথে রক্ত গেলে।
ঘরে বসে মেনোপজ মোকাবেলা করুন
নিজেকে প্রস্তুত করুন মেনোপজ মোকাবেলায়। নিচের অভ্যাসগুলো মেনে চলার চেষ্টা করুন।
- নিয়মিত ব্যায়াম করা
- অতিরিক্ত গরম যাতে না লাগে এমন কোনো কিছু করা থেকে বিরত থাকা।
- বিশ্রাম বা আরাম করা।
- মাংসপেশি শিথিল করে দীর্ঘশ্বাস নেয়া, বেশ ফলদায়ক
- তলপেট ও শ্রোণিদ্বারের মাংসপেশির ব্যায়াম করা
- শাকসবজি, ফলমূল সমৃদ্ধ সুষম খাদ্য গ্রহণ ও প্রচুর পরিমাণে পানি পান করা
- ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া
- ধূমপান করা থেকে বিরত থাকা
মনে রাখবেন মেনোপজ কোনো অসুখ নয় বরং এটি একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। শারীরিক অসুস্থতা না হলেও যদি এর উপসর্গগুলো মারাত্মক আকার ধারণ করে তাহলে অবশ্যই এর চিকিৎসা করাতে হবে।
























