৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মংলা পোর্ট পৌরসভা নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত

মংলা পোর্ট পৌরসভা নির্বাচনের সব কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, আজ মঙ্গলবারই মংলা পোর্ট পৌরসভা নির্বাচন স্থগিত রাখার আদেশটি তিনি পেয়েছেন।

রুহুল আমিন মল্লিক জানান, উচ্চ আদালতে দায়ের করা রিট মামলার কারণে মংলা পোর্ট পৌরসভার নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছেন আদালত। পৌরসভার চার নম্বর ওয়ার্ডের ভোটার ও সীমানা জটিলতা নিয়ে করা রিটের (নং- ১১৩৬১/ ২০১৫ ইং) কারণে আদালত এই আদেশ দিয়েছেন।

তবে এ সংক্রান্ত কয়টি রিট বা এর বাদী কতজন তা তিনি জানাতে পারেননি। জেলা নির্বাচন কর্মকর্তা আরো বলেন, ‘আমরা শুধু নির্বাচন স্থগিতের নির্দেশ পেয়েছি। বাদ বাকি তথ্য কাগজপত্র না দেখে বলা যাচ্ছে না।’

মংলা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, ‘নির্বাচন স্থগিতের খবর আমাদের কাছে এসেছে। এখন থেকে আর কোনো মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে না।’

এর আগে এ পৌরসভায় মেয়র পদে তিনটি ও কাউন্সিলর পদে ১৮টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে।

অপর একটি সূত্র থেকে জানা যায়, মংলা পোর্ট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হোলসিম সিমেন্ট ফ্যাক্টরি থেকে দ্বিগরাজ পর্যন্ত এলাকা পৌরসভার গেজেটভুক্ত না হওয়া এবং প্রায় তিন হাজার ভোটারের বৈধতা নিয়ে করা রিটের কারণে এ নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছেন আদালত।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ